নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর শাখার উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে উপজেলা পরিষদ প্রধান ফটক থেকে এক বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নওগাঁ-১ মোঃ মোস্তাফিজুর রহমান। উষ্ণ অভ্যর্থনা ও বরণ অনুষ্ঠানের শুরুতেই নিয়ামতপুর আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি জনাব মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ...
Developed by BDITHOST