স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী নগরীর রাজপাড়া থানার কেশবপুর গ্রামের সন্তোষ চৌধুরীর ছেলে সনি চৌধুরী (২৫) এবং একই এলাকার নাসির উদ্দিনের ছেলে সিজান (২২)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কেশবপুর এলাকায় অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি অটোরিক্সা চালক লুৎফর মিয়াকে থামার সংকেত দেয়। অটোরিক্সা থামানোর পর তারা জোরপূর্বক অটোরিকশার চাবি, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে টহলরত ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিক্সার চাবি ও মোবাইল ফোন ফেলে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। ডিবি পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে সনি ও নাসিরকে গ্রেপ্তার করে; তবে অপর ২ জন...
Developed by BDITHOST