নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি যুবক

এপ্রিল ১, ২০২৬ ৯:৩৫ 👁️ ২৬ views
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভারতের কেরালায় এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন তিন বাংলাদেশি যুবক। মঙ্গলবার (৩১ মার্চ ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে এদেরকে হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচাররোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসারা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কলিনগর গ্রামের রমজান মল্লিক, একই থানা জেলার গোবিন্দপুর গ্রামের জাবের হোসেন ও আসাদুজ্জামান গাজী। বিভিন্ন সময় অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে।

আরও পড়ুনঃ  রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

সাজাভোগ শেষে কেরালার একটি সেফ হোমের হেফাজতে ছিলেন তারা। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুনঃ  বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোলে কর্মরত শফিকুল ইসলাম জানান, দালালের মাধ্যমে ভালো কাজের আশায় এই তিন জন বাংলাদেশি ভারতের কেরালা যায়। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের এক বছর সাজা দেয়। সাজা শেষে আজ তারা দেশে ফিরেছে। ইমিগ্রেশন এবং পোর্ট থানার কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা তিন বাংলাদেশির কাগজপত্রের কার্যক্রম শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।