নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৭:০৯। ৩১ মে, ২০২৬।

এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

মে ৩১, ২০২৬ ৩:১৮ 👁️ ৩১ views
Link Copied!

 

 

অনলাইন ডেস্ক :একাধিক আলোচনা ও মধ্যস্থতা চেষ্টার পরও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি। কোনো সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অনুমোদন দেননি আলোচনার খসড়া প্রস্তাবে।

আরও পড়ুনঃ  মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, শান্তিচুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষই। হোয়াইট হাউসের কর্মকর্তারাও নিজেদের আশাবাদ ব্যক্ত করছেন চুক্তির বিষয়ে।

এদিকে শান্তিচুক্তির উদ্দেশে সম্প্রতি ট্রাম্পের উপস্থিতিতে হওয়া আলোচনা শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। প্রায় দুই ঘণ্টা আলোচনার পরও খসড়া প্রস্তাব অনুমোদন করেননি মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ  ‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

ইরানও নিজেদের দাবি পূরণের আগে কোনো চুক্তিতে রাজি নয়। দেশটির জব্দকৃত সম্পদ ছাড়, পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম হস্তান্তরের ইস্যুতে এখনও একমত হতে পারেনি দু পক্ষ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

তাই দ্বিপক্ষীয় দাবিগুলো মেনে নিয়ে অদূর ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিয়মিত বিরতিতে উত্তেজনা চলমান থাকায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়েও কাটছে না শঙ্কা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।