নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১:১৫। ২০ এপ্রিল, ২০২৬।

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

এপ্রিল ১৯, ২০২৬ ৭:৫৯
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : আগামী ২১ এপ্রিল হতে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা রাজশাহী মহানগরীর ২৮ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

উক্ত পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত আগামী ২১ এপ্রিল হতে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব হতে অর্থাৎ সকাল ৯ ঘটিকা হতে বেলা ২ ঘটিকা পর্যন্ত উল্লিখিত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন- ১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো-
(১) রাজশাহী কলেজিয়েট স্কুল (এসএসসি)

(২) সরকারী প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি)

(৩) রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (এসএসসি)

(৪) রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (এসএসসি)

(৫) গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী (এসএসসি)

(৬) রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, (এসএসসি)

(৭) শিরোইল সরকারী উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি)

(৮) হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি)

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড ,মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

(৯) লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি)

(১০) রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজশাহী (এসএসসি)

(১১) হামিদপুর নওদাপাড়া উচ্চ বিদ্যালয়(এসএসসি)

(১২) নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি)

(১৩) দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় (এসএসসি)

(১৪) নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি)

(১৫) মাসকাটাদিঘী বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়, কাটাখালী (এসএসসি)

(১৬) কাটাখালী বালিকা উচ্চ বিদ্যালয় (এসএসসি)

(১৭) বায়া স্কুল এন্ড কলেজ (এসএসসি)

(১৮) সালেহা শাহ মোহাম্মদ বালক উচ্চ বিদ্যালয়, চৌমুহনী বাজারের পার্শ্বে (এসএসসি)

(১৯) অধ্যাপক নজিবর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, দামকুড়া (এসএসসি)

(২০) রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা (দাখিল)

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১

(২১) মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী (দাখিল)

(২২) নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসা, পবা (দাখিল)

(২৩) টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বহরমপুর মোড় এমএস বিল্ডিং, রাজপাড়া (ভোকেশনাল)

(২৪) হড়গ্রাম মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউট ঠাকুরমারা,রাজপাড়া (ভোকেশনাল)

(২৫) রাজশাহী কোর্ট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মহিষবাথান,রাজপাড়া (ভোকেশনাল)

(২৬) সিটি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ২১৫ হড়গ্রাম নতুনপাড়া,সিটিবাই রোড,রাজপাড়া (ভোকেশনাল)

(২৭) নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভোক) বিদ্যালয় (ভোকেশনাল)

(২৮) মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, কাপাসিয়া (ভোকেশনাল)

১৯ এপ্রিল আরএমপি’র পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।