নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১২:৫৭। ১৫ এপ্রিল, ২০২৬।

কারাগারে শিরীন শারমিন

এপ্রিল ৭, ২০২৬ ১১:৪৯
Link Copied!

অনলাইন ডেস্ক : সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) জুলাই অভ্যুত্থানের সময়ের একটি সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় সাবেক স্পিকারকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় রাজধানীর লালবাগ থানার এই মামলায় তার দুই দিনের রিমান্ড আবেদন করে ডিবি। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে উত্তরা ও বনানী থানাতেও দুটি মামলা আছে। এ ছাড়া রংপুরের একটি হত্যা মামলারও আসামি তিনি।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিনকে গ্রেপ্তার করে ডিবি। সহিংসতার এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

শিরীন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৩০ এপ্রিল। এরপর থেকে টানা চারবার তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি রংপুর-৬ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুনঃ  হামের টিকা উপলক্ষে রাসিকের স্বাস্থ্য সহকারিদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শিরীন শারমিনের বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরের আদালতে একটি হত্যা মামলা হয়। মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, সাবেক স্পিকার ও এলাকার সংসদ সদস্য শিরীন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করেন। মুসলিম উদ্দিন ছিলেন স্বর্ণ ব্যবসায়ী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।