নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১০:৩৬। ১ মে, ২০২৬।

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

মে ১, ২০২৬ ৬:১৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের কথিত পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রফেতার করেছে র‌্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র‌্যাব)।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা সদরের থানা রোড এলাকা থেকে গ্রফেতার করে র‌্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী ও র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এর একটি যৌথ আভিযানিক দল ।

গ্রফেতার রাজীব এ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তার বাড়ি পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর। বাবার নাম গাজী মিস্ত্রি।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

শুক্রবার সকালে র‌্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র‌্যাব-৫) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রফেতারের পর আসামিকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পীর’ শামীম জাহাঙ্গীর ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন এবং ধীরে ধীরে বিতর্কিত ধর্মীয় কার্যক্রম শুরু করেন।

আরও পড়ুনঃ  এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

গত ৫-৬ বছর ধরে শামীম জাহাঙ্গীর ইসলামের নামে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এর আগেও গান-বাজনা করে মরদেহ দাফন করাসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি সমালোচনার জন্ম দিয়েছিলেন। গত ১০ এপ্রিল পবিত্র কোরআন অবমাননাকর একটি আপত্তিকর মন্তব্যযুক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

এর সূত্র ধরে পরদিন দুপুরে প্রায় ২০০ ব্যক্তি দক্ষিণ ফিলিপনগরে অবস্থিত শামীমের আস্তানায় হামলা চালায়। এতে শামীম নিহত হন। সেদিন ওই আস্তানা পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শামীমের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ছায়াতদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজীব মিস্ত্রিকে গ্রফেতার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।