নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশ

জুলাই ১১, ২০২৬ ৮:৪০ 👁️ ৭৯ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে গোদাগাড়ী ডাইংপাড়া মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে এটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নিজের বক্তব্যে সারজিস আলম বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে বলেন, “এই গোদাগাড়ীসহ সারা বাংলাদেশে ৫ আগস্ট ও জুলাইয়ের আন্দোলনে আমাদের যুবকেরা বুক পেতে দিয়েছিল।” যুবসমাজের এই আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন,যারা মাদকের টাকা নিবে এনসিপির নেতা হতে পারে না।

আরও পড়ুনঃ  কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, নারী শক্তির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ। ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোবাশ্বের আলী, রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমানকে পরিচয় করিয়ে দেন,গোদাগাড়ী উপজেলার এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশটি সঞ্চালনা করেন গোদাগাড়ী উপজেলা এনসিপির সদস্য সচিব আব্দুল আলীম।

আরও পড়ুনঃ  ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।