নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৩:৪১। ১ জুন, ২০২৬।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জুন ১, ২০২৬ ১২:১৮ 👁️ ৪৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রবিবার (৩১ মে) রাত ৯ টায় নগরীর শাহ ডাইং কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী আপোসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সহ দেশের গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  টাইব্রেকারে আর্সেনালের স্বপ্নভঙ্গ, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন পিএসজি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু,এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা।

আরও পড়ুনঃ  মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর এ্যাড. জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড আবুল কাশেম, সাধারণ সম্পাদক অ্যাড. পারভেজ তৌফিক জাহেদী,অ্যাড. আইনুল আহসান পান্না প্রমুখ।

আরও পড়ুনঃ  শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আব্দুল মালেক রানা, সদস্য, ফয়সাল আলম নয়ন সহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ, পিপি, এপিপি, জিপি সহ অন্যান্য আইনজীবীবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।