নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। বিকাল ৩:৩৫। ২১ এপ্রিল, ২০২৬।

ডা: মহিবুল হাসানের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

জুলাই ১১, ২০২৫ ৬:৫৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রয়াত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা: মহিবুল হাসানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী শাখা।

আরও পড়ুনঃ  র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নগরীর লক্ষীপুরে অবস্থিত ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মসজিদে আসরের নামাজ আদায় করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেড রাজশাহী শাখা ইনচার্জ মো: রেজাউল করিম, মো: শামীম আহমেদ সিনিয়র এক্সিকিউটিভ অফিসারসহ সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

দোয়া মাহফিলে প্রয়াত অধ্যাপক ডা: মহিবুল হাসানের জনকল্যাণমুখী কাজের কথা তুলে ধরা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী শাখার পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ফায়সাল আলী।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

অধ্যাপক ডা: মহিবুল হাসান গত ৯ জুলাই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল, এনায়েতপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।