নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

আগস্ট ১২, ২০২৬ ৬:১১ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে, যাদের ব্যবসা করার আর্থিক সামর্থ্য নেই তাদেরকে সিড মানি দেওয়া হচ্ছে। এছাড়া, সরকার তরুণদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করার জন্য বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ড রেখেছে। জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে কাজে লাগাতে মন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

মন্ত্রী আজ বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। এই তরুণদের শিক্ষিত ও দক্ষ করতে পারলে তারা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সম্পদ হিসেবে গড়ে উঠবে। তিনি বলেন, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই। যা শুধু একটি ধারণাতেই সীমাবদ্ধ থাকবে না। এটা আমরা এমন ভাবে প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সমাজের সকল মানুষের অংশগ্রহণ দরকার।
অনুষ্ঠানের আলোচকরা বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিং বৃদ্ধিতে সবাইকে উৎসাহিত করেন। তরুণদেরকে শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী ও পরিবর্তনে নেতৃত্বদানকারী হিসেবে ভূমিকা পালনেরও আহ্বান জানান।

আরও পড়ুনঃ  এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, নেদারল্যান্ডস দূতাবাসের কূটনীতিকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমের প্রতিনিধিগণ।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।