নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

আগস্ট ১২, ২০২৬ ৪:৫২ 👁️ ৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার চারঘাট থানা হতে অবৈধ মাদকদ্রব্য ১৫৬ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে সিপিএসসি, র‍্যাব-৫।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল- ৪ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব হেডকোয়াটারস্ ইন্ট উইং এর সহযোগিতায় র‌্যাব-৫, সিপিএসসি এর চৌকস আভিযানিক দল রাজশাহী চারঘাট থানাধীন সরদহ ইউনিয়নের অর্ন্তগত এলাকায় এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী নগরীর দিকে আসছে।

আরও পড়ুনঃ  সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) রাজশাহী জেলার চারঘাট থানাধীন হুজারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করে। উক্ত আসামীরা র‌্যাবের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই ২ জন আসামী মোঃ সাইদুর রহমান (৫৩) , পিতা- মোহাম্মদ আলী, সাং-চক বড়াই গ্রাম, পোস্ট- লক্ষীকুল, থানা- বড়াই গ্রাম, জেলা- নাটোর। ও মোঃ সোহানুর রহমান (২৮), পিতা- মোঃ শফিউল আলম, সাং-পাটিয়াকান্দি, পোস্ট- নন্দনকাচি, থানা- চারঘাট, জেলা- রাজশাহীদ্বয়কে আটক করা হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় হেরোইন পরিবহনের কথা স্বীকার করে এবং তাদের প্যান্টের সামনের বাম পকেট হতে বিশেষ কায়দায় লুকায়িত সাদা রংয়ের ১ টি স্বচ্ছ পলিপ্যাক বের করে দেয়। ২টি পলিব্যাগে (০.১০৩+০.০৫৩) গ্রাম সর্বমোট ১৫৬ গ্রাম হেরোইন উপস্থিত স্বাক্ষীদের সামনে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।