নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

অক্টোবর ২৬, ২০২৩ ৭:৩৯ 👁️ ৮৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অভিযান চালিয়ে মো. আব্দুল্লাহ (৩০) এবং আকাশ হোসেন (২১) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাতে জেলার গোদাগাড়ী এবং চারঘাট উপজেলায় পৃথক অভিযানে র‍্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার মো. আব্দুল্লাহ গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ মেলপাড়া এলাকার শীষ মোহাম্মদের ছেলে এবং আকাশ হোসেন নাটোর সদরের কুড়িয়াপাড়া এলাকার আরোজ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‍্যাব-৫।
র‍্যাবজানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর এলাকার মেডিকেলের পেছনে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা চলমান।
এদিকে বুধবার রাত ৯টার দিকে জেলার চারঘাট উপজেলার জয়পুর এলাকায় পৃথক অভিযানে ৩১৫ বোতল ফেনসিডিলসহ আকাশ হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় একটি করে টলি ব্যাগ ও মোবাইল এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। এ নিয়ে চারঘাট ও গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।