নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

জুন ১৬, ২০২৫ ১১:২৮ 👁️ ৪৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় র‌্যাবের অভিযানে ৯৭ পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার ১৬ জুন রাত ১২টা ১৫ মিনিটের দিকে পুঠিয়া থানাধীন শিবপুর বাজারের পাশে মেসার্স প্রীতি কোল্ড স্টোরেজ লিমিটেডের সামনে অভিযান চালিয়ে মো. সাকিল সরদার (২৭) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাছিয়াপাড়া গ্রামের মো. কামাল সরদারের ছেলে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—শিবপুর বাজার এলাকায় এক মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৯৭ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ১০ টাকা, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

র‌্যাব জানায়, গ্রেফতার সাকিল সরদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।