স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় র্যাবের অভিযানে ৯৭ পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ১৬ জুন রাত ১২টা ১৫ মিনিটের দিকে পুঠিয়া থানাধীন শিবপুর বাজারের পাশে মেসার্স প্রীতি কোল্ড স্টোরেজ লিমিটেডের সামনে অভিযান চালিয়ে মো. সাকিল সরদার (২৭) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাছিয়াপাড়া গ্রামের মো. কামাল সরদারের ছেলে। র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—শিবপুর বাজার এলাকায় এক মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৯৭ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ১০ টাকা, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেফতার সাকিল সরদার একজন চিহ্নিত...
Developed by BDITHOST