নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১২:৫১। ১৫ এপ্রিল, ২০২৬।

তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মার্চ ২৬, ২০২৬ ৮:২৬
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক কার্যক্রম এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে গৌরব ও স্মৃতিচারণের এক অনন্য উপলক্ষ।

বৃহস্পতিবার ভোর ৬টা ৪ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনি এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে সকাল ৮টায় তানোর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। এ সময় উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ রানা।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পদ্মার পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা

জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, স্বাধীনতা অর্জন সহজে আসেনি বরং ১৯৭১ সালের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদেশের মানুষ তা অর্জন করেছে। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  দুই উপদেষ্টার কাছে গ্যাস চাইলেন রাজশাহী অঞ্চলের জনপ্রতিনিধি-ব্যবসায়ীরা

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমির আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ডি এম আক্কাস আলী, পৌর জামায়াতের আমির মাওলানা মকসেদ আলী, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদ মন্ডল, পৌর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান এবং তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন সরকার রন্জুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।