নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

জুন ১৫, ২০২৬ ৯:৪৪ 👁️ ৯৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, রাজশাহী নগরীর কাটাখালী থানার সুচরন ( মীরপাড়া) গ্রামের মো: বেলাল উদ্দিনের ছেলে মো: সোহান উদ্দিন (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (১৪ জুন) রাত আনুমানিক ৯ টার দিকে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে সোহানকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

গ্রেপ্তারকৃত আসামি সোহানের দেহ তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।