নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

মার্চ ১৮, ২০২৬ ৩:৫৩ 👁️ ৬৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), কর্ণহার ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া গ্রামের মো: ইকবালের ছেলে মো: ফয়সাল (৩০); পবা থানার বাগসারা গ্রামের মো: মাইনুল ইসলামের ছেলে মো: সামিউল ইসলাম (২৪); একই এলাকার মৃত সাবের আলীর ছেলে মো: সাজ্জাদ আলী (৪৫); এবং বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনী এলাকার মো: জানু শেখের ছেলে মো: জাহিদ ইসলাম (২৪)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১৭ মার্চ) আনুমানিক রাত সোয়া ১০টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকা থেকে ফয়সাল, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কর্ণহার থানার তুরাগপুর এলাকা থেকে সামিউল ও সাজ্জাদকে এবং রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনী এলাকা থেকে জাহিদকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ফয়সালের কাছ থেকে ২৬ পিস, সামিউলের কাছ থেকে ৫ পিস, সাজ্জাদের কাছ থেকে ৫ পিস এবং জাহিদের কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ফয়সালের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ২টি মাদক মামলাসহ মোট ৩টি মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।