নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:০০। ২ জুন, ২০২৬।

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুন ২, ২০২৬ ৬:২৬ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পবা, দামকুড়া, রাজপাড়া ও মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মতিহার থানার ললিতাহার গ্রামের মো : সাদেক আলীর ছেলে মো : মিঠুন (৩২); দামকুড়া থানার আন্ধারকোঠা মিশন গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে সঞ্জু বিশ্বাস (২৩); একই থানা এলাকার ইষ্টিফান বিশ্বাসের ছেলে পূর্ন ফিলিপ বিশ্বাস (১৯); রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মো : মাসুদ রানার ছেলে মো : শাওন (৩০) এবং মতিহার থানার বামনশিখড় পশ্চিমপাড়া গ্রামের মো : আ : আজিজের ছেলে মো : মিন্টু হোসেন (৩৮)।

আরও পড়ুনঃ  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১ জুন) রাজশাহী নগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে পবা থানার সারাংপুর এলাকা থেকে মিঠুনকে, রাত সাড়ে ১২ টার দিকে দামকুড়া থানার আন্ধারকোঠা মিশন এলাকা হতে সঞ্জু ও ফিলিপকে, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকা থেকে শাওনকে এবং রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে মতিহার থানার বামনশিখড় পশ্চিমপাড়া এলাকা থেকে মিন্টুকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক

গ্রেপ্তারকৃত আসামি মিঠুন, সঞ্জু ও ফিলিপের নিকট থেকে মোট ১ কেজি ২০ গ্রাম গাঁজা এবং শাওন ও মিন্টুর নিকট থেকে মোট ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সঞ্জুর বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং শাওনের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও রাজশাহীর বিজ্ঞ সিএমএম আদালতে ১টি পেনাল কোড আইনের মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।