নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৯:১৯ 👁️ ৬৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো: হাসিবুল রকি (৩০)।

আরও পড়ুনঃ  রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানা পুলিশ আসামি রকিকে আটক করে।

আরও পড়ুনঃ  সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।