নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

আগস্ট ৪, ২০২৬ ৯:১১ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার বখতিয়ারবাদ গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো: আশিক (৩৭)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

এছাড়াও একই তারিখ রাত আনুমানিক ১২ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চন্ডিপুর গ্রামের মো: আব্দুস সালামের ছেলে বর্তমানে আইডি বাগানপাড়ায় বসবাসরত মো: মারুফ হোসেন (২৪)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।