নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

আগস্ট ৬, ২০২৬ ৫:১৯ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ অর্থসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে বহরমপুর (ডিবি আনোয়ারা স্কুল) গ্রামের মো: বুলবুলের ছেলে মো: সাকিব (২১), বহরমপুর (ঢালুর মোড়) গ্রামের মো: আলামিনের ছেলে মো: বিশাল (২০) এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ আমবাগান গ্রামের মৃত জাফর আলীর ছেলে মো: শাকিল আহম্মেদ ওরফে পাপ্পু (২৪)-কে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

এ সময় আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৪ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৮৭০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সাকিব এবং শাকিলের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এছাড়াও আরেক অভিযানে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাঁহ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আইডি বাগানপাড়া (ডোমপাড়া) গ্রামের মৃত সেলিম ওরফে কিরতনের (নবমুসলিম) ছেলে মো: আরিফ হোসেন ওরফে বিকাশ (নবমুসলিম) (২২) এবং একই গ্রামের মৃত হাফিজ উদ্দিন শেখের ছেলে মো: রফিকুল ইসলাম (৪৫)-কে গ্রেপ্তার করে। এ সময় আসামিদের হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৫৮পিস ট্যাপেন্টাডল, ৭পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৬০০টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

তাছাড়াও একই তারিখ ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া (চারখুটার মোড়) গ্রামের মৃত এসারুদ্দিনের ছেলে মো: এরাক উদ্দীন (৫২) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।