নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

আগস্ট ৮, ২০২৬ ৭:০১ 👁️ ৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার, বোয়ালিয়া, শাহমখদুম, চন্দ্রিমা, তালাইমারী পুলিশ ফাঁড়ি ও বেলপুকুর থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার এবং নারীসহ ১৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) নগরীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে মতিহার থানা পুলিশ সাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত নুর মোহম্মদের মেয়ে মোছা: কমেলা বেগম (৫২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক বিক্রির নগদ ৫৪৫ টাকা জব্দ করা হয়।

এছাড়াও রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ রাজারহাতা এলাকার রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারের উত্তর পাশে সিটি কলেজ হোস্টেলের সামনে ফুটপাতে অভিযান পরিচালনা রাজশাহী জেলার বাগমারা থানার নাউপাড়া গ্রামের আলতাব প্রামানিকের ছেলে মো. ফিরোজ আলী (১৯)-কে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রির কাজে সহযোগী হিসেবে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার সোনারপাড়া গ্রামের মো. আবু সুফিয়ানের ছেলে মো: তৌহিদুল ইসলাম (৩৫) এবং বোয়ালিয়া থানার মালোপাড়া গ্রামের শ্রী বিমল কুমার সরকারের ছেলে সোহাগ সরকার (৩২) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় গ্রেপ্তারকৃত ফিরোজ আলীর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

অন্যদিকে রাত আনুমানিক পৌনে ২ টার দিকে শাহমখদুম থানা পুলিশ পবা নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার মনির কমিশনার এর বাড়ির পার্শ্বে) গ্রামের মৃত আজম আলীর ছেলে মো: নাসিম হোসেন (২৮); আসাম কলোনী (ছাওয়ালী মাজার সংলগ্ন) গ্রামের মো: আব্দুল মালেক ওরফে বাবুর ছেলে মো: ইমান আলী (২৮); শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মো: মনির উদ্দিনের ছেলে মো: জাহাঙ্গীর আলম (২৫); চন্দ্রিমা থানার আসাম কলোনী (ছাওয়ালী মাজার সংলগ্ন) গ্রামের মো: ইকবালের মেয়ে মো: ইমান আলীর স্ত্রী রিক্তা আক্তার (২৩); একই থানার আসাম কলোনী (বাদশার খৈলান মাজারের পার্শ্বে) গ্রামের মো: আব্দুল মালেক ওরফে বাবুর ছেলে মো: সম্রাট (২৯); শাহমখদুম থানার গাংপাড়া গ্রামের মো: একরাম আলীর ছেলে মো: তাননিন হোসেন (২৩); একই থানার নওদাপাড়া (পোস্টাল একাডেমির পিছনে) গ্রামের মো: মনির হোসেনের ছেলে মো: সিহাব উদ্দীন (২২) এবং রাজশাহী জেলার মোহনপুর গ্রামের বজরপুর গ্রামের মো: ইয়াবুল হোসেনের ছেলে মো: গোলাম রাব্বী (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সর্বমোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

এদিকে রাত আনুমানিক ৯ টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার নিউ মার্কেট ষষ্ঠীতলা গ্রামের মো: সিরাজুল ইসলাম বকুলের মেয়ে মোসা: সোনিয়া আক্তার (২৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

তাছাড়াও বিকাল আনুমানিক সোয়া ৫ টার দিকে চন্দ্রিমা থানার তালাইমারি পুলিশ ফাঁড়ি মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মেহেরচন্ডী মধ্যাপাড়া গ্রামের মো: কাজিম উদ্দিনের ছেলে মো: মানিক মিয়া (২৫)- কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে রাত আনুমানিক পৌনে ২টার দিকে বেলপুকুর থানা পুলিশ বেলপুকুর রেলগেট পাড়ায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: হানিফ ব্যপারীর ছেলে মো: সইবুর আলী ওরফে সবুজ (২৩)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।