নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:১৪। ১৫ জুন, ২০২৬।

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

জুন ১৪, ২০২৬ ৭:০৯ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান প্রদানের ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ জন আসামি গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২ জুন দুপুর আনুমানিক ২:১০ থেকে ২:৫০ ঘটিকার মধ্যে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

এ ঘটনায় আরএমপির শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩ জুন ২০২৬ তারিখ একটি মামলা রুজু করা হয়।

মামলার গ্রেপ্তারকৃত আসামি হলেন, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভূগরইল গ্রামের মৃত জফির উদ্দীনের ছেলে ও আহ্বায়ক নওহাটা পৌর যুবলীগ এবং সদস্য, রাজশাহী জেলা যুবলীগ জয়নাল আবেদীন (৬৪)। গত ১৩ জুন সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার দিকে তার নিজ বসতবাড়ীর সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।