নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। ভোর ৫:১৮। ১৪ জুন, ২০২৬।

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

জুন ১৩, ২০২৬ ৯:৩০ 👁️ ৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারায় সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এর অংশ হিসাবে আজ শনিবার (১৩ জুন) দুপুরে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স চত্বরে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু,এমপি,নিম গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন।

আরও পড়ুনঃ  সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

বৃক্ষরোপণ কর্মসূচিতে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ কদম চারা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জাম চারা, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কাঁঠাল চারা, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম কাঠবাদাম চারা, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান আম চারা, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ সুবেদার ইসলাম জলপাই চারা এবং রাজশাহীর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম আমলকী চারা রোপণ করেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচিতে আগত সবাইকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।