নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৮ 

ডিসেম্বর ৭, ২০২৪ ৩:৪৯ 👁️ ৩৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৮ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, ওয়ারেন্টভূক্ত ৩ জন এবং অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী লীগ কর্মী মো: রাতুল ইসলাম ঝলক (২১) ও যুবলীগ কর্মী মো: রিপন আলী (৪২)। রাতুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমাখাঁ গোরস্থান পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে ও রিপন রাজপাড়া থানার বসুয়া গ্রামের মৃত মন্টু আলীর ছেলে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।