নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিরোনাম

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

বার্তা: “বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়াতে আপনার মিটারের ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেট করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করতে অথবা সহায়তার প্রয়োজনে হটলাইনসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইনসমূহ: বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা-১৬৯৯৯, বিপিডিবি এর কল সেন্টার-১৬২০০, পবিবো এর কল সেন্টার-১৬৮৯৯, ডিপিডিসি লিঃ এর কল সেন্টার-১৬১১৬, ডেসকো লিঃ এর কল সেন্টার-১৬১২০, নেসকো লিঃ এর কল সেন্টার-১৬৬০৩ এবং ওজোপাডিকো লিঃ এর কল সেন্টার ১৬১১৭”-বিদ্যুৎ বিভাগ।

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে নবীন বরণ ও মেধা পুরস্কার

মে ৮, ২০২৩ ১১:৪১ 👁️ ৬৪ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে (এনবিআইইউ) স্প্রিং-২০২৩ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার-২০২২ (স্প্রিং ব্যাচসমূহ) প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী ও সংগঠক অধ্যাপিকা রাশেদা খালেক তরুণ শিক্ষার্থীদের সুবাসিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চার ভেতর মানবিক মূল্যবোধে মানুষ হয়ে উঠার পরামর্শ দেন। অনুষ্ঠানের প্রধান আলোচক এনবিআইইউর উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কলামিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক নবীন শিক্ষার্থীদের দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেনÑএই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগি শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষার্থীদেরকেও কর্মমুখি ও আধুনিক হয়ে গড়ে উঠার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, ফোকলোর বিজ্ঞানী প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, কলা ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আব্দুর রউফ, সম্মানিত অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজশাহী বরেন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইফ্ফাত আরা রাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।