নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাচোল উপজেলায় জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

অক্টোবর ১৩, ২০২৫ ৭:১৩ 👁️ ১৪ views
Link Copied!

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার ৩নং নাচোল ইউনিয়নে আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম এর নির্দেশনা নাচোল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সমসপুর দাখিল মাদ্রাসা ভোট সেন্টারের নির্বাচন কমিটির সম্পন্ন করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রায় চারশত বিএনপির নেতাকর্মীর উপস্থিতিতে নাচোল ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ্ব নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা মো মজিদুল হক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মো: মোসাদ্দেকুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো দুরুল হোদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপি নেতা ও কসবা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ নাচোল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আজিম উদ্দিন, নাচোল পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, নাচোল পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল ইসলাম, নাচোল ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল সালাম, ছাত্র নেতা মো: রিয়াদ,ইলিয়াস-সহ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

সবার সম্মতিক্রমে ১২১ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।