নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর নতুন এসপির যোগদান

আগস্ট ২৩, ২০২৬ ১০:২১ 👁️ ২৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর নতুন পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পুলিশের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) সাবিনা ইয়াসমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবযোগদানকৃত পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশ সদর দপ্তর, ঢাকা। তিনি ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি পরিচিত। রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে তিনি এবার নতুন দায়িত্ব গ্রহণ করলেন।

আরও পড়ুনঃ  যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার হিসেবে অপরাধ তদন্ত বিভাগে যোগদানের উদ্দেশ্যে রোববার রাজশাহী ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

আরও পড়ুনঃ  দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

দায়িত্ব পালনকালে তার নেতৃত্ব, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সময়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং হারানো মোবাইল ফোন উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রমে তিনি প্রশংসা অর্জন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।