নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ২:১৯। ২৪ এপ্রিল, ২০২৬।

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

এপ্রিল ২৩, ২০২৬ ৮:৫৭
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। পুষ্টি সপ্তাহের এবছরের প্রতিপাদ্য ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ সভার আয়োজন করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ পবিত্র, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ডা.শারমিন সুলতানা, বিএমডিএর সহকারী প্রকৌশলী তারিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্ববায়ন কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আরও পড়ুনঃ  ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন রিমি

বক্তারা তাঁদের বক্তব্যে সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরে পুষ্টি বৈষম্য নিরসনে সকলকে একযোগে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন। তাঁরা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সকলের অংশগ্রহণ অতীব জরুরি। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হবে।

আরও পড়ুনঃ  এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।