নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১:১৩। ২৪ এপ্রিল, ২০২৬।

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

এপ্রিল ২৩, ২০২৬ ১১:২৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে বাজারজাতকরণের উদ্দেশ্যে সংগ্রহকালে বিপুল পরিমাণ নকল ‘স্টার’ ব্র্যান্ডের সিগারেটসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ললিগ্রাম কাপাসিয়া পাড়া, বাসুদেবপুর এলাকার মৃত মফিজ উদ্দিন মিয়ার ছেলে (বর্তমানে চন্দ্রিমা থানার শিরোইল কলোনীতে বসবাসরত) কামরুজ্জামান ওরফে বাবু (৫৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২১ এপ্রিল বিকাল আনুমানিক সাড়ে ৫টায় বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে পণ্য সংগ্রহকালে কামরুজ্জামানকে আটক করা হয়। তার কাছ থেকে ১,০০০ (এক হাজার) প্যাকেট নকল ‘স্টার’ সিগারেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা জেলার সাভার থানার বাইপাইল এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কসমেটিক্স সামগ্রীর আড়ালে নকল সিগারেটের এ চালানটি পাঠানো হয়েছিল। রিসিভ কাগজে পণ্যের বিবরণে ‘কসমেটিক্স’ উল্লেখ রয়েছে এবং সেখানে ‘নাজিম’ নামের এক ব্যক্তির স্বাক্ষর পাওয়া গেছে। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি স্বাক্ষর করার পর কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

গ্রেপ্তারকৃত আসামি ও তার পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে রাজশাহীসহ আশপাশের এলাকায় নকল ব্যান্ডরোল সংযুক্ত ‘স্টার’ ব্র্যান্ডের সিগারেট ক্রয়-বিক্রয় করে আসছিল যা অপরীক্ষিত এবং ধূমপানের একেবারে অযোগ্য হতে পারে এবং মানুষের জীবন সংশয় হতে পারে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামি শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।