স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে বাজারজাতকরণের উদ্দেশ্যে সংগ্রহকালে বিপুল পরিমাণ নকল ‘স্টার’ ব্র্যান্ডের সিগারেটসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ললিগ্রাম কাপাসিয়া পাড়া, বাসুদেবপুর এলাকার মৃত মফিজ উদ্দিন মিয়ার ছেলে (বর্তমানে চন্দ্রিমা থানার শিরোইল কলোনীতে বসবাসরত) কামরুজ্জামান ওরফে বাবু (৫৪)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২১ এপ্রিল বিকাল আনুমানিক সাড়ে ৫টায় বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে পণ্য সংগ্রহকালে কামরুজ্জামানকে আটক করা হয়। তার কাছ থেকে ১,০০০ (এক হাজার) প্যাকেট নকল ‘স্টার’ সিগারেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা জেলার সাভার থানার বাইপাইল এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কসমেটিক্স সামগ্রীর আড়ালে নকল সিগারেটের এ চালানটি...
Developed by BDITHOST