নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৬:২২। ১৩ জুন, ২০২৬।

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

জুন ৯, ২০২৬ ৮:৫২ 👁️ ৪৮ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ব্রিটিশ বিরোধী আন্দোলন “উলগুলানের” মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে কর্মসূচির শুরুতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন। সভাপতিত্ব করবেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্প্য এবং সঞ্চালনা করেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদ কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি নকুল পাহান, আদিবাসী নারী পরিষদ নিয়ামতপুর উপজেলার আহবায়ক শুভ্রা এক্কা, আদিবাসী যুব পরিষদ নিয়ামতপুর উপজেলার আহবায়ক প্রসেনজিত বারোয়ার, আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর উপজেলার যুগ্মআহবায়ক স্বপন মাহাতো প্রমুখ।

আরও পড়ুনঃ  মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

এছাড়া ফারাজ মনি, রেন্টু সরেন, জিষু সরেন, সন্তেষ লাকড়া, মানিক এক্কা, শান্তনা টুডুসহ বিভিন্ন পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উলুগুলানের মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডার উনিশশো শতকের দিকে ব্রিটিশ শাসনে আদিবাসী সহ সকল নির্যাতনের বিরোধিতা ঘোষণা করেন এবং ব্রিটিশ সরকার ঐ সময় বিরসা মুন্ডার উপর ব্যাপক নির্যাতন চালায়। ফলে এক সময় নির্যাতনের কারণে মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বক্তারা আরো বলেন, বর্তমানে আদিবাসীদের উপর নির্যাতন বেড়েই চলেছে। সুতরাং জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দসহ এক ছাতায় এসে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।