স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকা হতে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫ রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক রোববার (৯ আগস্ট) সকাল ১১.৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ রাজশাহী টু ঢাকা হাইওয়ে রোডের উত্তরপাশে জনৈক হান্নান মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে হেরোইন-১০ গ্রাম সহ মাদক ব্যবসায়ী মোঃ তফিজুল ইসলাম ওরফে তফি (৩৩), পিতা-মোঃ নাজিম উদ্দীন, সাং- বিরুইল, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে ।
