নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ২০

জুলাই ১৪, ২০২৫ ৭:১৩ 👁️ ১৫২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুনঃ  রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিই বরখাস্ত

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে ১৯ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৯ জন এবং অন্যান্য মামলায় ৪ জন ।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মো: সাব্বির হোসেন (২৩) রাজশাহী নগরীর দামকুড়া থানার খোলাবোনা এলাকার মো: কাইমুদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।