নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফরিদপুরে জনতা ব্যাংক এর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬ ৯:৫০ 👁️ ১০৮ views
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুরে জনতা ব্যাংক পিএলসি এর ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০.৩০ টায় শহরের আলীপুরে এসডিসির সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা ও কুষ্টিয়া জেলার ৫৫ জন শাখা ব্যবস্থাপক অংশ নেন।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

জনতা ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া।

আরও পড়ুনঃ  দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রধান অতিথি মোঃ মজিবর রহমান তার বক্তব্য প্রদানকালে অবলোপন আদায় ও প্রতিটি শাখাকে সিএল মুক্ত করাসহ ২০২৬ সালে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকল শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া সিএমএসএমই ঋণ বিতরণ বৃদ্ধি, স্বল্প সুদে আমানত সংগ্রহ, রেমিটেন্স বৃদ্ধি, শ্রেণিকৃত আদায় ও গ্রাহক সেবার মান উন্নয়নের উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি এ সময় স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব তৈরি জনতা ব্যাংক কাজ করছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।