নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফরিদপুরে বিনামুল্যে ধান বীজ ও সার পেলো ২৮০০ জন কৃষক

জুন ৩০, ২০২৬ ৯:৫৮ 👁️ ৩৮ views
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর : ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশি রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে উফশি রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়াও বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুকুলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯ টায় ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান। এছাড়াও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভুমি) মোঃ শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ রানাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও কৃষান-কৃষানীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

কৃষি অফিস সুত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে ফরিদপুর সদর উপজেলায় ২ হাজার ৮ শত জন কৃষককে প্রতিজনকে ৫ কেজি করে উচ্চ ফলনশীল উফশি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও। ২৩৫ টি প্রতিষ্ঠানের অনুকুলে ২ হাজার ৬ শত ৩০ টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।