নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১২:৪০। ১৫ এপ্রিল, ২০২৬।

ফের বিয়ের পরিকল্পনা তানিয়া বৃষ্টির, ছেড়ে দেবেন অভিনয়

জুলাই ৩১, ২০২৫ ৫:১৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। একাধারে তিনি মডেল ও অভিনেত্রী। দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করেছেন।

তবে সম্প্রতি এই অভিনেত্রী জানালেন, বিয়ের পর আর অভিনয় করতে চান না। পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে। এমনকি স্থায়ী হতে চান দেশের বাইরে।

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিনয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি মনে করি সংসার জীবন ও ক্যারিয়ার একসঙ্গে সামলানো খুব কঠিন। তাই যখনই বিয়ে করব, অভিনয় ছেড়ে দেব। পরিবার ও জীবনসঙ্গীকেই তখন সবচেয়ে বেশি সময় দিতে চাই।’

তানি আরও বলেন, ‘আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।’

আরও পড়ুনঃ  পুঠিয়ায় বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন, শোভাযাত্রায় জনসম্পৃক্ততা চোখে পড়ার মতো

বিয়ে নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি জানান, এখনই তেমন কিছু ঠিক হয়নি। ভালো পাত্র পেলে এবং মানসিকভাবে প্রস্তুত হলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুনঃ  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার টেকেনি। এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের।

আরও পড়ুনঃ  মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহবান আইজিপির

এরপর গুঞ্জন ছড়িয়েছিল, অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া। তবে অভিনেত্রী জানিয়ে দেন, ‘এসব গুজব।’

উল্লেখ্য, তানিয়া বৃষ্টি ‘প্রেম প্রেম খেলা খেলা’, ‘সীমানা’, ‘বেইলি রোড’সহ একাধিক নাটক ও সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও রয়েছে তার সরব উপস্থিতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।