নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

আগস্ট ৭, ২০২৬ ৮:৫৩ 👁️ ৩ views
Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় প্রাইভেটকারচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার বাসিন্দা বাবুল হাসান (৫৫) ও তার স্ত্রী জেসমিন (৪৫)।

আরও পড়ুনঃ  দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

ওসি জানান, বাবুল স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এরুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।’ প্রাইভেটকারটির সামনের একটি চাকা ফেটে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে জানান ওসি।

তিনি আরো বলেন, ‘মোটরসাইকেলচালক বাবুল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তার স্ত্রী জেসমিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান ওসি।

আরও পড়ুনঃ  রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

এর আগে, মাত্র ১১ ঘণ্টা আগে একই সড়কে বাসচাপায় ৭ শ্রমিক নিহত হয়। ভোর সাড়ে ৫টার দিকে এরুলিয়া বিমানবন্দর সংলগ্ন এরুলিয়া বাজার এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দেয়।

আরও পড়ুনঃ  সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

এ দুর্ঘটনায় ৫ দিনমজুরসহ মোট ৭ জন নিহত হন। দুর্ঘটনায় আহত ১৯ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।