নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

আগস্ট ৭, ২০২৬ ৭:৩০ 👁️ ৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার সাভার থানাধীন নগরচর এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার এজাহারনমীয় ১ নং আসামী’কে গ্রেফতার এবং ভিকটিম’কে উদ্ধার করেছে র‌্যাব-৫, সিপিসি-২,নাটোর এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর কোম্পানী।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, সিপিসি-২, নাটোর এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর কোম্পানীর যৌথ আভিযানিক দল ৬ আগস্ট সময় অনুমান সন্ধ্যা ৭.১০ মিনিটে সময় ঢাকা জেলার সাভার থানাধীন নগরচর এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর জেলার সিংড়া থানার মামলা নং-১৭, তারিখ-১০/০৭/২০২৬ ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২৫) এর ৭/৩০ এর এজাহারনামীয় ১ নং আসামী মোঃ আব্দুস সাত্তার (২২), পিতা- মোঃ ছানোয়ার মোল্লা, সাং-রসুলপুর বার্তা, থানা-সিংগাইল, জেলা-মানিকগঞ্জ’কে গ্রেফতার এবং ভিকটিম’কে উদ্ধার করেছে র‌্যাব-৫,সিপিসি-২,নাটোর ও র‌্যাব-৪,সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল।

আরও পড়ুনঃ  ৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পরবর্তীতে র‌্যাব-৪,সিপিসি-২,নবীনগর কোম্পানীর এসআই (নিরস্ত্র) সমীর গুহ আসামীকে এবং ভিকটিম’কে বিধি মোতাবেক ঢাকা জেলার সাভার থানার জিডি নং-৬৩৪, তারিখ-০৭/০৮/২০২৬ খ্রিঃ মুলে বিধি মোতাবেক আসামী’কে এবং ভিকটিম’কে সাভার থানায় হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।