নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বন্যার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বিপিজেএ রাজশাহী শাখার আর্থিক অনুদান প্রদান

সেপ্টেম্বর ২, ২০২৪ ১২:০০ 👁️ ২২ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: ফেনী, কুমিল্লা ও চট্রগ্রামসহ দেশের বেশকিছু জেলার মানুষ বন্যার কবলে পড়ে মানবেতর জীবন যাপন করছেন। বানভাসিদের সাহায্যে নিজ নিজ অবস্থান থেকে যে যা পারছে সাহায্য সহযোগীতা করছে। তারই ধারাবাহিকতায় সেই অসহায় বানভাসি মানুষের কষ্ট লাঘবে কিছু নগদ আর্থিক সহযোগীতা করলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দরা।

আরও পড়ুনঃ  যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

বানভাসিদের জন্য বিপিজেএ রাজশাহী শাখার পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নগদ আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ সরকারী কাজে বাইরে থাকায় তার পক্ষে নগদ আর্থিক সহযোগীতা গ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন।

আরও পড়ুনঃ  বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা, সহ-সভাপতি শাহিন খান, সাধারণ সম্পাদক সামাদ খান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সামিউল ইসলাম শামিম ও সদস্য সৌরভ হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।