নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

জুন ২৫, ২০২৬ ৪:৫৯ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

রাবি প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বমূলক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

আরও পড়ুনঃ  ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিনিধিদল রাবির সঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। উপ-উপাচার্যদ্বয় অস্ট্রেলিয়ান সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এসব ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলে আরও ছিলেন হাইকমিশনের বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চলের শিক্ষা বিষয়ক সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং কৃষি বিষয়ক সিনিয়র ডিরেক্টর মিনহাজ চৌধুরী।

এ সময় রাবির বিভিন্ন অনুষদের অধিকর্তা, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এএইচএম খুরশিদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক প্রফেসর মো. আবু রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।