স্টাফ রিপোর্টার : ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। রাবি প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বমূলক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ। প্রতিনিধিদল রাবির সঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। উপ-উপাচার্যদ্বয় অস্ট্রেলিয়ান সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এসব ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলে আরও ছিলেন হাইকমিশনের বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চলের শিক্ষা বিষয়ক...
Developed by BDITHOST