নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১:১০। ১৫ এপ্রিল, ২০২৬।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

মার্চ ২১, ২০২৬ ৫:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি বছরের জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতা সমস্যার কারণে সেই সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। এমনই এক প্রতিবেদন করে বিষয়টি জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

যদিও বিসিবিকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইরিশ বোর্ড। তবে এক কর্মকর্তা জানালেন, এই সিরিজ আয়োজন নিয়ে আগে থেকেই একটা যদি কিন্তু ছিল। চলতি বছরের জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সেই সিরিজ শেষে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল লিটন দাস-মেহেদী হাসান মিরাজদের। গতকাল আগামী গ্রীষ্মের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। সূচি অনুযায়ী বাংলাদেশের সঙ্গে খেলার কথা থাকলেও তালিকায় নেই বাংলাদেশের সিরিজটি।

আরও পড়ুনঃ  জ্বালানি নিয়ে এলো দুই জাহাজ, পথে আরও তিনটি

পরে জানা যায়, লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজটি বাতিল করেছে আয়ারল্যান্ড। এমন পরিস্থিতিতে আগামী জুলাই-আগস্টে থাকছে না বাংলাদেশের ক্রিকেটারদের কোনো সিরিজ। ফলে ভারতের বিপক্ষে সিরিজের জন্য অপেক্ষা করতে হবে প্রায় মাস দেড়েক।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ডের আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন

বাংলাদেশ সিরিজ বাতিল করলেও ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আইরিশরা। যেখানে মে মাসে নিউজিল্যান্ডের সঙ্গে একটি চারদিনের টেস্ট খেলবে। আগামী জুনে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত সফর করবে আয়ারল্যান্ড। বাংলাদেশে বিপক্ষে সিরিজটি বাতিল করায় আফগানিস্তানের সঙ্গে ম্যাচের সংখ্যা বাড়িয়েছে আইরিশরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।