নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। দুপুর ২:১১। ২৫ এপ্রিল, ২০২৬।

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

এপ্রিল ২৫, ২০২৬ ১২:০৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার রাত ৮টায় নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় যান তিনি। এ সময় তিনি ভূমিহীনদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকায় কথা জানান। মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

এ সময় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীর শান্তিপ্রিয় নগরী। আমরা যারা রাজশাহীতে বসবাস করি, আমরা সবাই একটি পরিবারের মতো। এই পরিবারের একটি অংশকে আঘাত করা হবে, তা ঠিক হবে না। রাজশাহীর সকল নাগরিককে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

আরও পড়ুনঃ  ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

রাসিক প্রশাসক বলেন, ডিসি, এসিল্যান্ডসহ সংশ্লিষ্টরা নিয়ে একটি টিম করে দেওয়া হবে, তারা ঘটনাটি খতিয়ে দেখবে। শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান হবে বলে আশা করি। আমাদের অভিভাবক ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আছেন, ইতোমধ্যে আমি উনার সাথে কথা বলেছি। তাঁর কাছে আপনারা গেছেন, মন্ত্রী আপনাদের আশ্বাস দিয়েছেন, আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হবে। আমিও আপনাদের পাশে আছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।