নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৩:২০। ২৪ এপ্রিল, ২০২৬।

রাজশাহীতে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

এপ্রিল ২২, ২০২৬ ৭:০৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে তীব্র দাবদাহের মধ্যে পেট্রোল পাম্পে তেল নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ওই বৃদ্ধের নাম আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন (৬০)। তিনি কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।

আরও পড়ুনঃ  যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে প্রখর রোদের মাঝে কেশরহাট পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন আলাউদ্দিন। একপর্যায়ে অতিরিক্ত গরমে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি ওই ব্যক্তি হিটস্ট্রোকেই মারা গেছেন। মৃত আলাউদ্দিনের পরিবার যদি সরকারি সহায়তা বা ক্ষতিপূরণের আবেদন করে, তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সাহায্য করা হবে।”

আরও পড়ুনঃ  সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

অন্যদিকে, মোহনপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে পুলিশের একটি দল নিহতের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।