নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১:৩৪। ১৫ এপ্রিল, ২০২৬।

বাগমারার মচমইল পাম্পে অভিযান, ৪ মোটরসাইকেল চালকের জরিমানা

এপ্রিল ৭, ২০২৬ ১১:০৭
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারে অবস্থিত সোহেল ফিলিং স্টেশনে তেল বিক্রি মনিটরিংয়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। অভিযানের সময় ফিলিং স্টেশনে আগত ক্রেতাদের মাঝে ডিজেল, পেট্রোল ও অকটেন সুষ্ঠুভাবে বিক্রি নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ডের আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন

এসময় কিছু ক্রেতা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের মধ্যে ৪ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করে মামলা প্রদান করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

আরও পড়ুনঃ  সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে: রাজশাহীতে বস্ত্র ওপাট প্রতিমন্ত্রী

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল বিক্রিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পদ্মার পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।