নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। বিকাল ৩:১৭। ২১ এপ্রিল, ২০২৬।

ভবানীগঞ্জ পৌরসভায় জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১, ২০২৬ ১১:১০
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবানীগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে হেলিপ্যাড মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।

আরও পড়ুনঃ  জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ  মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ভবানীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির আশরাফুল ইসলাম (আশিক)-এর সভাপতিত্বে এবং ৬নং ওয়ার্ড সেক্রেটারি মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং মোনাজাত শেষে উপস্থিত সকলে সম্মিলিতভাবে ইফতারে অংশ নেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।