নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ

মে ৫, ২০২৬ ১১:১৫ 👁️ ৩৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর শাহ ডাইন কনভেনশন সেন্টারে ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট নামকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক নগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ এর নামকরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরাম।

আরও পড়ুনঃ  প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

অনুষ্ঠানে রাসিক প্রশাসক তরুণ ক্রিকেটারদের দক্ষতা বিকাশ, ক্রীড়া চর্চার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই টুর্নামেন্টের মাধ্যমে রাজশাহীর উদীয়মান ক্রিকেটাররা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে এবং জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে গত ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় তৈরি হবে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

রাসিক প্রশাসক আরো বলেন, আমি রাজশাহীতে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা বিভিন্ন টুর্নামেন্ট ও লীগ চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এটি যেন আগামীতে সচল থাকে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। সকলের সহযোগিতায় রাজশাহীর ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিবির সাবেক পরিচালক এবং রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু এবং রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম সাজু। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, সাবেক জয়েন সেক্রেটারি মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী বাবু সহ ক্রীড়া সংগঠন ও ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরাম একটি প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।