নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১০:৩২। ৩০ মে, ২০২৬।

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

মে ৩০, ২০২৬ ৬:০০ 👁️ ৫৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী শীত মৌসুমের আগেই রাজশাহীতে একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে। রাজশাহী রেলওয়ে মাঠে ‘ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’-এর মতো বড় আসর আয়োজনের মাধ্যমে রাজশাহী এবং বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে রাজশাহী রেলওয়ে মাঠে আয়োজিত ডা. এ বি এম মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের

ভূমিমন্ত্রী ডা. এ বি এম মিজানুর রহমান এর মহতি অবদানের কথা উল্লেখ করে বলেন, ডাক্তার মিজান করোনা মহামারীর সেই অত্যন্ত বিপজ্জনক এবং সংকটকালীন সময়ে মানুষের সেবা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এই বিশিষ্ট সমাজকর্মীর স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্যের জন্য তিনি ভবিষ্যতে সকল প্রকার আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন ।

আরও পড়ুনঃ  রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ডাক্তার মিজানের আদর্শ অনুসরণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে এবং দেশসেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।

তিনি বলেন, রাজশাহী রেলওয়ে মাঠের বর্তমান অনুন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কয়েকটি বড় রাস্তা তৈরি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া মাঠটিকে আরও সুন্দর এবং খেলার জন্য পুরোপুরি উপযোগী করে গড়ে তোলা হবে ।

আরও পড়ুনঃ  আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

এ সময় তিনি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের এই মাঠে এনে খেলার ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি এই ধরনের আয়োজনের সফলতার জন্য সব ধরনের আর্থিক এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।